- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» আগামী প্রজন্মকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই : মো. খায়রুল আলম সেখ
প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৯ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টাক্সফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা হয়।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসির উল্লাহর পরিচালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর যুগ্ম-সচিব ও সম্বয়নয়কারী মো. খায়রুল আলম সেখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আলম সেখ বলেন, নিজেদেরকে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই। এর সাথে শিশুদেরকে কোনভাবেই সম্পৃক্ত করা যাবেনা। অনেক দোকানে তামাকজাত পণ্য ক্রয় বিক্রয়ে শিশুদেরও ব্যবহার করা হয়।
তিনি বলেন, যদি কোন দোকান শিশুদের ব্যবহার করেন তবে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই দোকানকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে পুনরায় করলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বন্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার।
তামাকের কারণে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায় এবং তামাকজনিত রোগের চিকিৎসার ব্যয় বছরে প্রায় ৩৩ হাজার কোটি টাকা।
সিলেট জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এজন্য সভায় উপস্থিত সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাদের প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়।
বক্তব্য রাখেন সিভিল সার্জন সিলেট ডা. প্রেমানন্দ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল প্রোগাম অফিসার আমিনুল ইসলাম সুজন।
অন্যান্যের মধ্যে সিলেট সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আইন বাস্তবায়ন, কর্তৃক প্রাপ্ত কর্মকর্তা, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাস্ককোর্স কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


