শিরোনামঃ-

» সিলেটে নেপালি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

স্পোর্টস রিপোর্টারঃ
সিলেটে বসবাসরত নেপালিদের উদ্যোগে নেপালি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্ট-(এনপিএল) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে টিলাগড়কে হারিয়ে শিবগঞ্জ চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টিলাগড়ে এমসি কলেজ মাঠে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এনপিএল-সিজন ৫ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।

Manual1 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মঙ্গল বাহাদুর, পূর্ণ বাহাদুর, দিপু বাহাদুর ও রতœা উপাধ্যায় প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন- সিলেটে নেপালি অনেক নাগরিক নিরাপদে বসবাস করে আসছেন। তারা প্রতি বছর আনন্দ বিনোদনের জন্য নেপালি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট-এনপিএল এর আয়োজন করে থাকেন। যা প্রশংসার দাবি রাখে। আগামীতে এই উদ্যোগ অব্যাহত রাখতে আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930