শিরোনামঃ-

» এসডিও’র স্নাতকোত্তর উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট বিভাগ ভিত্তিক অন্যতম সামাজিক সংগঠন সিলেট ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও) এর উদ্যোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট সদর উপজেলার একটি অভিজাত রিসোর্টের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

Manual3 Ad Code

সিলেট ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুহুল আমিন স্বপনের সভাপতিত্বে ও শাহেদ আহমদ এবং ওয়াহিদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা তোফায়েল আহমদ।

বক্তব্য রাখেন- সিনিয়র উপদেষ্টা রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আখলাক হুসাইন, সাবের আহমদ, রিয়াদ হুসাইন, আজহার মাহমুদ, সুয়েব আহমদ, তারেক আহমদ মান্না, শরীফ উদ্দিন, মাছুম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জ্ঞান্তি দাস সুমি, সালমা আক্তার, শিরিন আক্তার, অনুরাধা সেনাপতি, জালাল বখত, সাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ মুহুর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত স্নাতকোত্তর উত্তীর্ণদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30