শিরোনামঃ-

» বার কাউন্সিলের কোন পরীক্ষা ছাড়াই হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ দানের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে সুমনের রিট

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বার কাউন্সিলের কোন পরীক্ষায় অংশ না নিয়ে একজনকে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে সনদ দানের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

Manual8 Ad Code

পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

Manual4 Ad Code

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকী।

অথচ জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১) (খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

Manual6 Ad Code

রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও সংশ্লিষ্ট আইনজীবীকে বিবাদী করা হয়েছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30