শিরোনামঃ-

» ১লা ডিসেম্বর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

আগামী ১লা ডিসেম্বর রবিবার নিরাপদ সড়ক চাই- নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নগরীর এক অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিসচা মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু।

Manual5 Ad Code

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুব বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক আল আমিন খান, কার্যকরী সদস্য আহসান হাবিব, ইয়াসিন আরাফাত সুমন, আলমগীর হোসেন, এমদাদ আহমদ রনি, ফখরুল আল হাদী, আব্দুল কাইয়ুম চৌধুরী, শামীম রেজা, ইফতেখার হোসেন সোহেল, শুভংকর চন্দ্র দাস, এমাদ আহমদ রবি, আরমান আহমদ সাদি, মারজান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ১লা ডিসেম্বর বিভাগীয় শহর সিলেটে প্রথমবারের মতো পালিত হবে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে নিসচা মহানগরের কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর শাখার পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয় এবং নিসচার সকল নেতৃবৃন্দ যথাসময়ে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে স্বার্থক ও সফল করার জন্য অনুরোধ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Manual5 Ad Code

সভায় ১লা ডিসেম্বর সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30