শিরোনামঃ-

» সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০১৯ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

আগামী ৫ ডিসেম্বর সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান। সভায় ৫ ডিসেম্বর সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাজাহান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, যুগ্ম-সম্পাদক জুয়েল আহমদ, বিলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আপ্তাব আলী, প্রচার সম্পাদক মোস্তাক খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান, ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, সদস্য আব্দুল মতিন চৌধুরী, বিনেশ কর দুলু, শাহেদ আলী ময়না, শওকত আলী, আব্দুল আজিজ হাবান, এনামুর রহমান, জয়নাল আহমদ জানু, জন্টু কুমার দে, ফ্রান্স আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, সমীরণ পাল, ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলজার আহমদ জগলু, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কৃষকলীগ নেতা মুহিবুর রহমান মুহিত, ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী, বিআরটিসি শ্রমিকলীগের সভাপতি শমসের আলী, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এম শাহীন আহমদ, উজ্জ্বল শেখ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ জামিল আহমদ, ছাত্রলীগ নেতা দীপংকর টিপু, আব্দুস সামাদ, আদনান খান, জাকির আহমদ খোকা, মঞ্জুর আহমদ, হুমায়ুন কবির, মোবিন চৌধুরী, জাহিদ চৌধুরী, আলী হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

সভায় ফ্রান্স আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30