শিরোনামঃ-

» সুনামগঞ্জ-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস উদ্বোধন

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৯ | সোমবার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সুনামগঞ্জ-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস উদ্বোধন হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইয় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

Manual4 Ad Code

উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মিসবাহ্ বলেন- বিআরটিসি সেবার মাধ্যমে যাত্রীরা যাতে হয়রাণিমুক্ত উন্নত যাত্রী সেবা পান সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেষ্ট থাকতে হবে।

নিরাপদ ও নিশ্চিন্ত যাতায়াত সেবার মাধ্যমে সরকারি রাজস্ব খাতে অবদান রাখতে বিআরটিসি‘র কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিআরটিসির সিলেট ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, সদর থানার ওসি মো. শহিদুর রহহমান, সোয়াইব শুভ বিআরটিসি প্রতিনিধি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশীদ আহমদ, মাওলানা এমদাদুর রহমান প্রমুখ।

এসময় দোয়া পরিচালনা করেন আলী নূর। পরে ফিতা কেটে বিআরটিসি সেবার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930