শিরোনামঃ-

» অনতিবিলম্বে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষানবীশদের মানববন্ধন

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০১৯ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা ও প্রতিবছর নিয়মিত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষানবীশ আইনজীবীরা।

সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংগঠনের সভাপতি সুমনা আক্তার লিলির নেতৃত্বে মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষানবীশ আইনজীবীরা চলতি বছরের অ্যাডভোকেটশীপ পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করা সহ নিয়মানুযায়ী প্রতিবছর পরীক্ষা গ্রহণের জন্য বার কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২১ জুলাই আইনজীবী অন্তর্ভুক্তির প্রথম ধাপ নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারী) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর পর বার কাউন্সিল চলতি বছরের নভেম্বরে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা নেওয়ার কথা।

এ লক্ষ্যে চলতি বছরের ২৮ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে দ্বিতীয় ধাপে ৩ অক্টোবর পর্যন্ত অ্যাডভোকেটশীপ পরীক্ষার ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করেছে বার কাউন্সিল।

Manual1 Ad Code

কিন্তু নভেম্বর মাস প্রায় মাঝামাঝি হলেও সনদ পরীক্ষার তারিখ ঘোষণা করেনি সারাদেশে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ এই সংস্থাটি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30