শিরোনামঃ-

» জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও মেশিন বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণের-সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শনিবার (৯ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম।

সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুষমা সুলতানা রুহি, মোহাম্মদ শাহানুর, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, মোহাম্মদ শামীম আহমদ, প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহি, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ আলম ও গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী পদ্মা সিনহা প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30