শিরোনামঃ-

» সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেট জেলা উশু এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এই সভা হয়।

সিলেট জেলা উশু এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে তিনি বলেন- সিলেটে উশুর অনেক অবদান রয়েছে। সিলেটে উশু অনেক জনপ্রিয়তা অর্জন সহ জাতীয় পর্যায়েও শ্রেষ্টত্ব বয়ে এনেছে। আমি মনে করি এই প্রতিভাদের সঠিক পরিচর্যার ও সুযোগ সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও আরো সুখ্যাতি অর্জন সম্ভব।

তিনি আরো বলেন- শুধু কমিটি গঠনের মাধ্যমে এর কাজ শেষ নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে উশুর সাফল্যের কথা। সিলেটে অন্যতম উশু প্রতিষ্ঠান সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন সিলেটে উশু সাফল্য অর্জনে ব্যাপক অবদান রেখেছেন। আমি আশা করি তার এ নিরলস পরিশ্রমের কারণে উশু খেলায় সিলেট আরো সুনাম অর্জন করতে পারবে।

Manual5 Ad Code

সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সিনিয়র সভাপতি ডেইজি সারোয়ার, সহ-সভাপতি রাহাত তরফদার, সহ-সভাপতি রোটা. সোহাদ রব চৌধুরী, সাজনা সুলতানা হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মুমিন, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল আহমদ, ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলি, আন্তর্জাতিক সম্পাদক মো. আবু জাফর আবু, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমদ রুবেল, সহ-প্রচার সম্পাদক আজমল আহমদ রোমন, সমাজকল্যাণ সম্পাদক নাজিরা বেগম শিলা, সদস্য শায়লা শামীম আশা, মো. নাবেদ হোসেন, সালমা বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30