- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সম্মেলনে ‘সভাপতি’ পদে চমক আসবে, আমি সঠিক সময়ের অপেক্ষায় : মিন্টু
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৯ | মঙ্গলবার
আমার আদর্শ বঙ্গবন্ধু, নেত্রী শেখ হাসিনা, সংগঠন আওয়ামী লীগ : মিন্টু
মবরুর আহমদ সাজুঃ
সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে একান্ত সাক্ষাতকারে এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেছেন-
‘আমার আদর্শ বঙ্গবন্ধু, নেত্রী শেখ হাসিনা, সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিচয় নিয়ে নবম শ্রেনী থেকে সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আব্দুর রহিম এডভোকেট সাহেবের সহানুভুতি নিয়ে আমার রাজনীতি শুরু।
তিনি বলেন- জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
এবারের সম্মেলনে অনুপ্রবেশকারীদের বিদায় নিতে হবে এবং যারা সততার সাথে ছাত্রলীগ, যুবলীগ করেছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশ অনুযায়ী সংগঠনের জন্য কাজ করেছেন, বিভিন্ন নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন এবং চাদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি, অবৈধ ব্যবসা করেন নাই, টাকার পাহাড় গড়ে তুলেন নাই, তারাই এবার মুল নেতৃত্বে আসবে বলে আমি বিশ্বাস করি।
কারন জননেত্রীর কাছে সকলের হিসাব-নিকাশ আছে। সুতারাং সম্মেলনে চমক দেখা যাবে। আমিও সেই অপেক্ষায় আছি।
এদিকে কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত আওয়ামী লীগকে ঢেলে সাজাতে নেত্রীর নির্দেশনা রয়েছে বলে জানা যায়। সেই পরিপ্রেক্ষিতে অবশেষে সিলেট জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে জমজমাট হয়ে উঠছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। অনেকে ভাবছেন সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে নবীনরা এগিয়ে আছেন।
আসন্ন সম্মেলনে মাঠে রয়েছেন অনেক শক্তিশালী নবীন নেতারা। এছাড়া নানা সমীকরণে সভাপতির মনোনয়ন দৌড়ে আছেন আওয়ামী লীগের নবীন প্রবীণরা।
সম্মলন নিয়ে এমন জটিল সমীকরণ থাকায় এবার আগাম পর্যবেক্ষণ করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করাও বেশ কঠিন।
সুতারাং দিন যতো এগিয়ে আসছে ততোই সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির আসনে প্রভাবশালীদের আধিক্য বাড়ছে।
মর্যাদাপূর্ণ সিলেট জেলা সভাপতির আসনে এখনো সব জায়গায়ই সম্ভাব্য একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
তবে রাজনীতির চলমান ধারায় সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু।
তাঁর সঙ্গে আলাপকালে জানা যায়, কৈশোর পার হওয়ার আগেই রাজনীতিতে হাতে খড়ি তাঁর। এরপর তাঁর কখনো পেছনে তাকানোর সুযোগ হয়নি।
তিনি মনে করেন- রাজনীতি হচ্ছে মানবসেবার অন্যতম প্লাটর্ফম। এমন বিশ্বাস থেকেই মানুষকে ভালোবাসার তাগিদে ৪০ বছর ধরে রাজনীতির কঠিন পথে হেঁটে চলেছেন এই নেতা ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আশির দশকে তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি, মদন মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে।
রাজনীতির দিনবদলে এবার সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতির পদ প্রত্যাশী কি না জানতে চাইলে মিন্টু বলেন- এটা নেত্রী জানেন, তবে পদ থাকলে সংগঠনের কাজ করতে সুবিধা হয়।
সম্প্রতি সিলেটের রাজনীতির বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও তার পরিবল্পনা নিয়ে কথা বলেছেন এ প্রতিবেদকের সঙ্গে।
কেন তিনি সভাপতি মনোনিত হতে প্রকৃত দাবিদার তাও উঠে এসেছে তার বক্তব্যে।
প্রথমে সিলেট জেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন- নেতৃবৃন্দ সব দিক থেকে প্রস্তুত আছেন।
নেতাকর্মীরা তাদের হোমওয়ার্ক করছে। সমম্মেলন হলে উপজেলার নেতৃবৃন্দ চমক দেখাবে আমি সেই চমকের অপেক্ষায়।
এছাড়া কেন্দ্র ঘোষিত দলীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রচার প্রচারণা চলছে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটি ও বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য ও আশির দশকের ছাত্রনেতা, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।
সুতরাং তার মুল্যায়ন নেতৃবৃন্দ করবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন- আমি সিলেট জেলা আইনজীবী সমিতিতে এবং গত বছর আওয়ামীলীগ প্যানেল থেকে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়ে জাতির জনকের আদর্শ ও সংগঠনের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার রাজনীতির ঝান্ডা ধরে রেখেছি।
তিনি আরো বলেন- আমার আদর্শ বঙ্গবন্ধু, নেত্রী শেখ হাসিনা এবং সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, প্রতীক নৌকার বাইরে আমার কোন পরিচয় বা প্রচারণা নেই।
আমি আশা করি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ বছর মনোনয়ন প্রদানে ক্লিন ইমেজের লোকদের প্রাধান্য দিবেন সে হিসেবে আমিও আশাবাদী।
নেত্রী যদি আমাকে মনোনিত করেন আমি সবাইকে সঙ্গে নিয়েই সবসময় নৌকার বিজয় ছিনিয়ে আনব।
আর নেত্রী যদি আমাকে মনোনিত না করে অন্যজনকে দেন আমি তার সাথে থেকে কাজ করবো। আমি নৌকার লোক, মাঝি যেই হোক আমি তার নৌকাতেই উঠবো।
আমি সঠিক সময়ের অপেক্ষায়। আমি বিশ্বনেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ কর্মী এটাই আমার বড় পরিচয়।
স্কুল ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, আইনজীবী রাজনীতিতে সর্বোচ্চ স্থান বাংলাদেশ বার কাউন্সিল এ জাতির জনকের আদর্শ ও বিশ্ব শান্তির আহবানকারী, উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার রাজনীতির পতাকা ধরে রেখেছি, এখন স্বাভাবিক কারনে আমি মুল সংগঠন আওয়ালীগে আমার যোগ্যতা অনুযায়ী একটা পদের আশা করি, তবে পদ পেলেও আমি নেত্রীর কর্মী না পেলেও আমি নেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে মরতে চাই।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৪৫ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার


