শিরোনামঃ-

» সিলেট আওয়ামী পরিবারের একজন নিবেদিত প্রাণ ফয়জুল আনোয়ার আলোয়ার

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০১৯ | বুধবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

সিলেটে আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণ ফয়জুল আনোয়ার আলোয়ার। বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রামে দাপিয়ে বেড়িয়েছেন রাজনীতির মাঠ।

রাজনীতির মাঠে নানা চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ ৮ বছর থেকে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ফয়জুল আনোয়ার আলোয়ার এর ছাত্র রাজনীতির শুরু ১৯৭৬ সালে, সিলেট সরকারী কলেজে অধ্যয়নরত অবস্থায়।

তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৮৪ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

একদম তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।

তিনি ১৯৯০ সালে সিলেট জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন।

Manual3 Ad Code

তারপর মহানগর ও জেলা আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত হওয়ার পরে ২০০৩ সালে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন।

Manual2 Ad Code

২০০৪ সালে ৭ আগস্ট গুলশানের গ্রেনেড হামলায় তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আহত হন ফয়জুল আনোয়ার আলোয়ার।

তবু রাজনীতির মাঠ ছাড়েননি। এরপর ২০১১ সালে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

Manual6 Ad Code

রাজনীতির পাশাপাশি তার আছে অসাধারণ নেতৃত্বগুণ। যার ফলশ্রুতিতে তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি কাজিটুলা ওয়েলফেয়ার সামাজিক সংগঠনের সভাপতি, কাজীটুলা জামে মসজিদের সাধারণ সম্পাদক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, গ্রীণ মহানগর সিলেটের উপদেষ্টা, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

Manual2 Ad Code

তাছাড়া তিনি রেড ক্রিসেন্ট সিলেটের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

ফয়জুল আনোয়ার আলোয়ার জানান- বিগত সম্মেলনের পর আজ ৭-৮ বছর হয়েছে সিলেট মহানগরের কোন সম্মেলন হয়নি।

তাই সম্মেলনকে কেন্দ্র করে সিলেট আওয়ামী পরিবারের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

কর্মীদের মধ্যে প্রত্যাশা অনেক। সকলেই চায় ত্যাগী, বিশ্বাসী ও বিশ্বস্ত যে কারো হাতে দলের গুরুত্বপূর্ণ পদ আসুক।

তিনি বলেন- সিলেটের সকল আওয়ামী লীগের কর্মীরা বুকভরা আশা নিয়ে দলের নেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে।

সকলের বিশ্বাস নেত্রী একটি ভালো কমিটি উপহার দিবেন, যাদের দিয়ে দলবিরোধী কোন কাজ সংগঠিত হবে না বা দলের ইমেজের কোন ক্ষতি হয় এমন কোন কার্যকলাপে তারা জড়িত হবেন না।

সকলেরই বিশ্বাস এই ইমেজকে ধরে রাখতে ত্যাগী এবং দলের প্রতি নিবেদিত প্রাণ কর্মীদের পক্ষ থেকে নেত্রী কাউকে গুরুদায়িত্ব তোলে দিবেন।

সবশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30