শিরোনামঃ-

» ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি ওয়ারিছ, সম্পাদক মুরাদ

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০১৯ | বুধবার


Manual5 Ad Code

দুর্দিনে যারা দলের জন্য কাজ করে গেছেন তাদের মূল্যায়ন করতে হবে : বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন- দুর্দিনে যারা দলের জন্য কাজ করে গেছেন তাদের মূল্যায়ন করতে হবে। শ্রম, ঘাম দিয়ে যারা দীর্ঘ দিন দলের পাশে রয়েছে তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন- সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসলেই দলের নেতাকর্মীরা মূল্যায়িত হবেন। তাই সকলকে ষড়যন্ত্রকারীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। তিনি আশা করেন নতুন নেতৃত্বের ফলে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ আরো সুসংগঠিত হবে।

Manual6 Ad Code

তিনি মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে নব নির্বাচিত সভাপতি মো. ওয়ারিছ মিয়া, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মুরন, ১ম সহ-সভাপতি এডভোকেট আরিফ এবং ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক সোয়েব বাছিতের নাম ঘোষণা করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

Manual7 Ad Code

ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো. ওয়ারিছ মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন আহমদ।

মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস খালিকের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য জগদ্বীশ চন্দ্র দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, জুবের খান, সদস্য সিরাজুল ইসলাম খান, জামান চৌধুরী, মো. সোবহান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, আওয়ামীলীগ নেতা বেলাল খান, শোয়েব আহমদ, এ কে এনায়েত, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম রশিদ আহমদ, শেখ মো. আবুল হাসনাত বুলবুল, শামীম আহমদ, আবীর হাসান রানা, আবুল হোসেন, আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, একে. এম মাহমুদুল হাসান সানী, সালেক আহমদ, দেলোয়ার হোসেন দিলাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30