শিরোনামঃ-

» শাহজালাল উপশহর একাডেমিতে নিসচা সিলেট মহানগরের কর্মশালা

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান এম. ইকবাল হোসেন বলেছেন, নিসচা সংগঠন একটি সামাজিক সংগঠন। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনারোধকল্পে নিসচা কাজ করে যাচ্ছে। তিনি বলেন- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শাহজালাল উপশহর একাডেমিতে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা উপস্থিত হয়েছি।

Manual2 Ad Code

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- হাতে সময় নিয়ে স্কুলের উদ্দেশ্যে আসতে হবে। পথিমধ্যে বাচ্চারা যেন আপনাদের হাত না ধরে, আপনারা বাচ্চাদের হাত ধরে সচেতনভাবে রাস্তার ডান পাশ দিয়ে হেটে স্কুলে নিয়ে আসতে হবে। জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রীজ দিয়ে দেখে শুনে রোড পারাপার ও যানবাহনের উঠানামার ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে- সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশী। তিনি একাডেমির শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- সড়ক দুর্ঘটনারোধে অন্তত ৫ মিনিট করে প্রতিটি ক্লাসে পাঠদান করলে ছাত্রছাত্রীরা সড়ক দুর্ঘটনারোধে সচেতন হবে। এতে অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমে আসা সম্ভব।

শনিবার (১৯ অক্টোবর) শাহজালাল উপশহর একাডেমিতে নিসচা মহানগর শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামুলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, শাহজালাল উপশহর একাডেমির সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহকারী প্রধান শিক্ষক শামীম আহমদ, নিসচার সিলেট মহানগরের সহ সাধারণ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক কবির উদ্দিন, আহসান হাবিব।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন নিসচার সদস্য ডা. মনির চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- একাডেমির সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, সাবেরা সুলতানা, জিনাত জাহান হক, সাজেদা বেগম, আছিয়া বেগম, হাবীবা বেগম, তাছনিম ছিদ্দিকা, চামেলী আক্তার, সাবাহ আফসানা, মানছুরা আক্তার, আব্দুল আওয়াল সহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ৪র্থ শ্রেণির ছাত্র মো. আকাশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930