শিরোনামঃ-

» কেন্দ্রীয় সম্মেলন সফলে সিলেট জেলা মৎস্যজীবী লীগ নির্বাহী কমিটির আলোচনা সভা

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফলে সিলেটে মৎস্যজীবী লীগ জেলা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুম্মা শিবগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা হয়। সভায় আগামী ২৯ নভেম্বর কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সম্মেলন সফলে সহযোগিতা কামনা করা হয় এবং এই সম্মেলন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেইটদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নির্বাহী কমিটির সভাপতি এম এন নবীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি আলতাফ হোসেন, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাংগঠনিক সম্পাদক রবি শংকর দাস, মহানগর আহ্বায়ক শচীন্দ্র দেবনাথ, যুগ্ম-আহ্বায়ক নিউটন চক্রবর্তী, রাজন দেবনাথ, সদস্য সচিব সৈয়দ তায়েফুল হাসান, জেলা সদস্য মির্জা মো. আয়েদুর রহমান, মো. সিরাজ উদ্দিন, আজির উদ্দিন মাহী প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30