শিরোনামঃ-

» কাউন্সিলর আফতাবের বিরুদ্ধে অপপ্রচারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নিন্দা

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০১৯ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর ও সিসিক নগর উন্নয়ন কমিটির সভাপতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন সহ অন্যান্য স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বুধবার (১৬ অক্টোবর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দরা এক যুক্ত বিবৃতিতে বলেন- গত ১৩ অক্টোরব কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে স্বাধীনতা বিপক্ষের একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সিলেটের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে, যা আদৌ সত্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Manual7 Ad Code

নেতৃবৃন্দরা বলেন- যেখানে তিনি ছাত্র রাজনীতি থেকে ৭নং ওয়ার্ডে জামায়াত-শিবির জঙ্গীদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে আসছেন। এক সময় ৭নং ওয়ার্ড জামায়াত-শিবির জঙ্গীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি ছিল।

আফতাব হোসেন খানই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সেই থেকে এখন পর্যন্ত আফতাব হোসেন খানের প্রতিরোধের মুখে ঘুরে দাঁড়াতে আবারো মরিয়া হয়ে উঠেছে দেশবিরোধী কুচক্রি একটি মহল। এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার বিপক্ষের অপশক্তি আফতাব হোসেন খান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানাচ্ছি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30