শিরোনামঃ-

» সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত তামাবিল উপ পরিষদের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৯ | রবিবার

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান এম. ইকবাল হোসেন বলেছেন- নিসচা সংগঠন একটি সামাজিক সংগঠন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে দীর্ঘ ২৬ বৎসর ধরে সড়ক দুর্ঘটনারোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা কাজ করে যাচ্ছে। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করে রোড সাইন কিংবা ট্রাফিক সিগন্যাল মেনে সচেতনভাবে গাড়ী চালালে অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব এবং চালখদের সেটা সব সময় মেনে গাড়ী চালানোর জন্য তিনি আহ্বান জানান।
তিনি বলেন- আপনাদের ন্যায় ও যুক্তিসংগত দাবী আদায়ে নিসচা মহানগর আপনাদের পাশে থাকবে। তিনি যত্রতত্রভাবে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি না করার জন্য আহ্বান জানান।
রবিবার (১৩ অক্টোবর) বন্দরবাজার মেট্রো সেন্টারে আয়োজিত সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত তামাবিল উপ পরিষদের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর তামাবিল উপ পরিষদের সভাপতি লিটন আহমদের সভাপতিত্বে ও নিসচা সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- নিসচা মহানগরের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, গণদাবি পরিষদের সভাপতি এম এ হাম্মান, মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য ডা. মনির চৌধুরী, আহসান হাবিব, আলমগীর হোসেন, আব্দুল হাসিব, চালক আব্দুর রশিদ, সুনা মিয়া, হোসেন, মাশুক মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930