শিরোনামঃ-

» খাদিমপাড়ার হাতুড়ায় সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০১৯ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার পীরের বাজারের হাতুড়ায় বৃক্ষরোপন করেছে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব। অক্টোবর সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) সকালে এ বৃক্ষরোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন গংগেশ চন্দ্র দাশ অ্যাডভোকেট, সেক্রেটারি লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন, ট্রেজারার লায়ন মো. আসাদুল হক আসাদ, পিপি লায়ন সামসুল আলম খান, পিপি লায়ন হারুন আল রশিদ দিপু, পিপি লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, পিপি লায়ন রুহুল আমিন চৌধুরী, পিপি লায়ন মাসুম আহমদ, ইউপি সদস্য নিজাম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি গোলাম মোস্তফা প্রমুখ।

Manual2 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন- পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বেশি করে গাছ লাগাতে হবে। নিয়মিত গাছগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্রথিবীকে বসবাসযোগ্য করতে প্রায়ই বৃক্ষরোপন করে থাকে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব।

Manual6 Ad Code

এছাড়া গরীব-অসহায় মানুষের কল্যাণে বাস্তবায়ন করা হচ্ছে নানা কার্যক্রম। নেতৃবৃন্দ সমাজের অন্যদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30