শিরোনামঃ-

» ওর্য়ার্কাস র্পাটরি দক্ষণি সুরমা সম্মলেন অনুষ্ঠতি

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৯ | সোমবার


Manual5 Ad Code

মেহনতি মানুষের অধিকার আদায়ের কথা বলে ওয়ার্কার্স পার্টি : কমরেড সিকান্দার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সম্মেলন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার অতিরবাড়িরস্থ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন- পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী।

Manual8 Ad Code

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন- ওয়ার্কার্স পার্টি একটি গরীব ও শ্রমিক শ্রেণির পার্টি। এ পার্টি সব সময় মেহনতি মানুষের অধিকার আদয়ের কথা বলে। যেখানে থাকবে না কোন বৈষম্য। সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে কমিউনিস্ট দ্বারা রাজনীতিতে বিশ্বাসী।

Manual2 Ad Code

সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পার্টি সূচনালগ্ন থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন সংসদে নারী-পুরুষের সম অধিকারের জন্য বৃহৎ ভূমিকা পালন করে আসছেন। আগামী ১৩ অক্টোবর পার্টির জেলা সম্মেলন সফলের লক্ষ্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও যুব মৈত্রী দক্ষিণ সুরমার সভাপতি আলমগীর হোসেন রুমেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী প্রমুখ।

কমিটিতে রুহুল আমিনকে সভাপতি, আলমগীর হোসেন রুমেলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন, আঙ্গুর আলী, জামাল আহমদ, ডা. দুলাল আহমদ, সুয়েব আহমদ, শাহেদ আহমদ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30