শিরোনামঃ-

» খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিশাল মানববন্ধন

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

প্রহসনের বিচারে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জাকির হোসেন, কামাল হাসান জুয়েল, আহমেদ আহসান মাহবুব, দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, হোসাইন আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, আজিজ খান সজিব, আব্দুল্লাহ আল মামুন, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, এম. সুয়েব আহমদ, সৈয়দ মিনহাজ, আশিকুর রহমান আশিক, সাইফুল ইসলাম উজ্জ্বল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, আজম খান, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ শাহীদ হোসেন সাবু, রিপন আহমদ, আব্দুল হান্নান, শাওন আহমদ ইমরান, মনাফ আহমদ, জীবন আহমদ, সেবুল আহমদ, ফাহিম রহমান মৌসুম, সালেক আহমদ, সাইফুল ইসলাম কোরেশী, রাসেল আহমদ খান, মুহিবুর রহমান লিটন, আরিফুল ইসলাম উজ্জ্বল, আলী আকবর রাজন, ফারুক খান, বাইন উদ্দিন, জাহাঙ্গীর, জামাল আহমদ, মোশাহিদ আহমদ, দেলোয়ার হোসেন, রিপন আহমদ, শাহীন আহমদ, বাবুল আহমদ, হুমায়ুন, আরমান, আবুল বাশার, লাকি আহমদ, সুমন আহমদ, জুনায়েদ আহমদ, জয়, আব্দুল কাদের, লায়েক আহমদ, লুৎফুর রহমান, শামু আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। বিচারের নামে প্রসহসনের মাধ্যমে তাকে বন্দি করে রাখার মাধ্যমে গণতন্ত্রকেই বন্দি করে রাখা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন- বর্তমান সরকারকে ক্যাসিনো ও জুয়াড়িদের সরকার উল্লেখ করে অবিলম্বে গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, নিশিরাতের সরকার শেখ হাসিনার কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ভয়-ভীতি মামলা-হামলা উপেক্ষা করে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশ ও আজকের মানববন্ধন যেভাবে সফল করেছেন তেমনিভাবে আগামী দিনের আন্দোলন সংগ্রামেও নেতাকমীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30