শিরোনামঃ-

» কদমতলী ওভারব্রীজ নীচ সংলগ্ন উপ-পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত কদমতলী ওভারব্রীজ নীচ সংলগ্ন উপ-পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে এক আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

Manual8 Ad Code

কমিটিতে মো. আব্দুস ছামাদকে আহ্বায়ক, মো. আলাল আহমদকে যুগ্ম-আহ্বায়ক, মো. কবির আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. রুহুল আমিন ও মো. সেবুল আহমদ।

Manual7 Ad Code

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া মনে করেন বর্তমান আহ্বায়ক কমিটির মাধ্যমে পিছনের সকল ধরনের সমস্যার সমাধান হবে।

পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কমিটি নিরলস কাজ করবে। আমি আশা করি নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের দুরদর্শি নেতৃত্বে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে যাবেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30