- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» বিশ্ব সুন্নী আন্দোলন সিলেট মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ আলোচনা সভা হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার অধ্যাপক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার অন্যতম নেতা ইফতেখার হোসেন শামীমের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন- পার্ক ভিউ মেডিকেল কলেজের প্রভাষক ডা. ফখরুল আনাম খান, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব শ্রীমঙ্গল থানা শাখার সহ-সভাপতি মহিবুর রহমান জালানী।
বক্তব্য রাখেন- কবির আহমদ, আলী আক্কাস, আজিজুর রহমান আজিজ, মোতাহের হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ব ইনসানিয়াত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম, কেন্দ্রীয় নেতা মাইনুদ্দীন টিটু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মাওলানা মহিবুর রহমান জালালী ও নাত শরীফ পাঠ করেন সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।
তাঁরা বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্দি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী কুফরীর প্রতারণার পার্থক্যও বুঝা সম্ভব নয়।
বক্তারা বলেন- মহান জাতীয় শহীদ দিবস কারবালার অতুলনীয় মহান শাহাদাত প্রাণের বিনিময়ে কূফর-জুলুম-স্বৈরতার ধারক অপশক্তির কবল থেকে পবিত্র কলেমার আমানত রক্ষার শাহাদাত। ঈমানী আত্মা ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং সমগ্র মানবমন্ডলীর জন্য ন্যায়-মানবতা-নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-কল্যাণের ধারা ও কাঠামো রক্ষার জন্য এ শাহাদাত।
বক্তারা মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ ভিত্তিক একক গােষ্ঠিবাদী স্বৈর মুলুকিয়ত রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজরাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তােলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৩ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর