শিরোনামঃ-

» এস.আই.ইউ’তে একাডেমিক কাউন্সিলের ৩৮তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৯ | মঙ্গলবার

Manual4 Ad Code

এস.আই.ইউ প্রতিনিধিঃ

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৮তম সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভা সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে পর্যন্ত চলে।

Manual4 Ad Code

সভায় বিগত ফল-২০১৮ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর সকল পরীক্ষার ফলাফল, স্প্রিং-২০১৯ সেশনের জন্য বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি সমূহ, নির্ধারিত সিলেবাস, কোর্স ডিস্ট্রিবিউশন, গেস্ট ফ্যাকাল্টি নির্ধারণ সহ বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদনের জন্য উপস্থাপিত হয় এবং সিন্ডিকেটে উত্থাপনের জন্য অনুমোদিত হয়।

Manual8 Ad Code

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য কোষাধ্যক্ষ প্রফেসর মো. মনির উদ্দিন, মানবিক অনুষদের ডিন, প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবীর, সি এস ই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ই সি ই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. তুলসী কুমার দাশ।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিলের ৩৮তম সভায় গৃহীত ও অনুমোদিত সকল প্রস্তাবনা সিন্ডিকেটের পরবর্তী সভায় উত্থাপনের সিদ্ধান্ত হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30