শিরোনামঃ-

» ফতেপুরে শ্রমিকদের সাথে সাংগঠনিক উপ-কমিটির আলোচনা

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেট জেলা সি এন জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর সাংগঠনিক উপ-কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুতেপুর উপ-পরিষদ কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

ফতেপুর উপ-পরিষদের সভাপতি মো. হরমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য নুরুল হক।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সানা উল্লাহ মেম্বার।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরব আলী, কোষাধ্যক্ষ মো. আশরাফুল, ১নং সদস্য মো. বিলাল আহমদ, সদস্য মো. আলী হুসন, মো. আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলজার আহমদ, আব্দুশ শুক্কুর, সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন মাইকেল, সদস্য কুতুব উদ্দিন, সাবেক বদরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন- সিলেট জেলা সি এন জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর ৫ দফা দাবি বাস্তবায়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থে সকল আন্দোলন সংগ্রামে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কোন বিকল্প নেই। তাই ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দাবী আদায়ে সংগঠনের জেলা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৯ সেপ্টেম্বর কোর্ট পয়েন্টের প্রতিবাদ মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930