- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সোনার বাংলা গড়তে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া সম্ভব নয় : প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম বলেছেন, প্রযুক্তি এবং বিজ্ঞান ছাড়া কোন রাষ্ট্রের, সমাজের, কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা আমাদের করতে হবে। তিনি বলেন, তোমরা ক্ষুদে হলেও, ক্ষুদে বিজ্ঞানী নও। এসব বিজ্ঞান মেলায় অংশগ্রহণের ফলে তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বা সুবিজ্ঞানী বের করা সম্ভব হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব কম বয়েসেই হয়ে ওঠে সাধারণ থেকে অসাধারণ। এর কারণ হচ্ছে বিজ্ঞান। তিনি বলেন, বাংলাদেশকে আমাদের পৃথিবীর সর্বচ্চ উন্নত দেশ গুলোর কাতারে নিতে হবে। তাই সোনার বাংলা করতে হলে ক্রমাগত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোন মতেই সম্ভব নয়।
তিনি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে দুইদিন ব্যাপী পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার সমাপনী অধিবেশনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে প্রধান অতিথি ৫টি স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসনাত।
১ম অধিবেশন ও কুইজ প্রতিযোগিতায় প্রধান ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার।
বক্তব্য রাখেন, প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক নুসরত হক, পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার আহ্বায়ক সুলতানা রোকেয়া পারভীন, স্বাগত বক্তব্য রাখেন পঞ্চম অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলার সমন্বয়ক রেজাউল করিম।
রিয়াশা ও আদৃতা তালুকদারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহানা বেগম, অরুন কান্তি সরকার, সমীরন দাস, কৃপাময়, তারেক, শহীদুল ইসলাম, জেসমিন আরা বেগম, রাফিজা বেগম, মায়া বেগম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিফতাহুল জান্নাত মুমু ও গীতা পাঠ করেন অধিতি ধর।
থিম সং পরিবেশন করেন বিদ্যালয় শিক্ষার্থী পৌষী তালুকদার, অর্পিতা তালুকদার, এন্দ্রিলা নাথ ঐশী, প্রমি দেব, শ্রীযুক্তা দেব রূপা। দুপুর ১২টায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর