- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সেলিনা মোমেনের উদ্যোগে শোক দিবসের আলোচনা ও দেয়া মাহফিল
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৯ | শুক্রবার
রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এনজিও প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি; যারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যেতে নানাভাবে ইন্দন দিচ্ছে তাদেরকে করে শাস্তি নিশ্চিত করা হবে।
মন্ত্রী আজ শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেটে শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরীর হাফিজ কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মন্ত্রীপত্নী সেলিনা মোমেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ইন্দন দিচ্ছে বলে আমরা কাছে খবর আছে। এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যারা রোহিঙ্গাদের এসব কাজে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে, শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি প্রশ্ন রাখেন, রোহিঙ্গাদের ন্যাশনাল আইডি নেই; অথচ তারা কিভাবে এতগুলো সেলফোন ব্যবহার করছে। যার মাধ্যমে গত কয়েকদিন আগে বিশাল শোডাউন করল।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে কারো লাভ হবে না, সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই, এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোর সোচ্চার ভূমিকা আশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নিশ্চিত করেছে, রোহিঙ্গারা ফিরে গেলে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তাদেরকে কেউ অত্যাচার করবে না। কিন্তু তারা একথা রোহিঙ্গাদের বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা তাদেরকে (মিয়ানমার) বলেছি, আরাকানের পরিবেশের বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য রোহিঙ্গা নেতাদের কয়েকজনকে সেখানে নিয়ে যাও যাতে তারা পুনরায় এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বোঝাতে সক্ষম হয়। কিন্তু তারা সেটা করেনি।
মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, তওফিক বক্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক নাজনীন হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আসমা কামরান, মারিয়াম চৌধুরী মাম্মী, সামসুননেহার মিনু বক্তব্য রাখেন। এ সময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদসহ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় তিনি জানান, সরকারের পক্ষ থেকে সিলেটের উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। এর অংশ হিসেবে এমপি নির্বাচিত হওয়ার পর সিলেটের ৬০টি স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, বন ও পরিবেশ বিষয়স সম্পাদক জগদীশ চন্দ্র দাস প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৩ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর