হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রিপল মার্ডার ঘটনায় দুই মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাকী আসামিদের বেখসুর খালাস প্রদান করেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টায় এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এস এম নাসিম রেজা।

Manual3 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পুরান পাথারিয়া গ্রামের তোরাব আলী, সুরুজ মিয়া, আলী মোহাম্মদ ও করম আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, পুরান পাথারিয়া গ্রামের আলী মোহাম্মদ ও করম আলী গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর সকালে করম আলীর গোষ্ঠিীর সায়েদ বিরোধপূর্ণ পুকুরে হাত মুখ ধুতে যায়। এ সময় আলী মোহাম্মদের সাথে কথা কাটিকাটি হয়।

এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে আলী মোহাম্মদ গোষ্ঠীর নুর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও করম আলী গোষ্ঠীর শামসুল হককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত অবস্থায় আফিল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায়।

Manual3 Ad Code

নুর মোহাম্মদ হত্যা ঘটনায় আলী মোহাম্মদ বাদি হয়ে ১শত জনকে আসামি করে ও অপর পক্ষ আফিল উদ্দিন ও শামসুল হক হত্যার ঘটনায় আতিকুনেচ্ছা বাদি হয়ে ৪৬ জনকে আসামি করে এই দিন বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

রাষ্টপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল আহাদ ফারুক ও আসামি পক্ষের মামলা পরিচালনা করেন রহমত এলাহী।