- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» মেয়ের কৃতিত্বে বাবা সংবর্ধিত
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
আব্দুর রহিম। পুলিশ সদস্য। সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। ৩৫ বছরের চাকরি জীবনের অর্জনের পুরোটা ব্যয় করেছেন ছেলে-মেয়েদের পড়ালেখায়। অবশ্য তার এই পরিশ্রম বিফলে যায়নি।
আব্দুর রহিমের বড় মেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ২০১৮ সালে এমবিবিএস পাস করেন এবং ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
তাঁর মেয়ের এই সফলতার গল্প জেনে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদকে অবগত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার, পিপিএম।
পুলিশ সদস্যের মেয়ের এই অর্জনের খবর শুনে আনন্দিত হন ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ। মেয়ের কৃতিত্বে নিজ সহকর্মী ও গর্বিত পিতা আব্দুর রহিমকে সংবর্ধনা দেন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেল ৩টায় এসএমপি’র ট্রাফিক অফিসে আব্দুর রহিমকে এ সংবর্ধনা দেয়া হয়। এর পাশাপাশি মেয়ে ও তাঁর মা’কেও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
এ সময় তিনি বলেন, সততা ও নিষ্ঠার পরিশ্রম কখনো বিফলে যায় না। তেমনি আমাদের আব্দুর রহিম ও তাঁর পরিবার আজ সফল। রহিমের মেয়ের এই অর্জন পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জল করেছে। আমরা তাঁর উজ্জল ভবিষৎ কামনা করি। সে যেন নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিতে পারে তার জন্য সেই প্রার্থনা করি।
নিজ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের এমন উদ্যোগে আবেগ-আপ্লুত আব্দুর রহিম বলেন, মেয়ের এই অর্জন আমার জীবনের কষ্টকে সুখে পরিনত করেছে। সারাজীবন মানুষের সেবা করেছি, আমার মেয়েও যেন মানুষের সেবা করতে পারে সেই দোয়া চাই। স্যারদের এই সম্মান প্রদর্শনে আমি চিরকৃতজ্ঞ। পাশাপাশি অন্য চাকরিজীবী বাবা-মা’রাও উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি।
বাবার সহকর্মীদের এমন আন্তরিকতায় অভিভুত ডা. ফারজানা আক্তার শারমিন। তিনি বলেন, এই অর্জনের সব কৃতিত্ব আমার বাবা-মা’র। সবার কাছে বাবার জন্য দোয়া চাই। আমি যেন মানুষের সেবা করতে পারি সেই দোয়া চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) নিকুলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার, পিপিএম ও টিআই হাবিবুর রহমান, আবু হানিফ, সার্জেন্ট আবু বক্কর শাওন, দৈনিক যুগান্তরের স্টাফ রির্পোটার ইয়াহ্ইয়া মারুফ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


