শিরোনামঃ-

» ডেঙ্গু প্রতিরোধে বিএমবিএফ সিলেটের সচেতনামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর কমিটির উদ্যাগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও সভা অনুষ্টিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৭ আগষ্ট) বিকেলে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে এসে এক সভায় মিলিত হয়।

সভা শেষে বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

Manual2 Ad Code

বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম-আহবায়ক ও সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় আহবায়ক হাবিবুর রহমান লিটন।

Manual1 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার।

শফিকুর রহমান শফিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক মো. বেলাল উদ্দিন, অ্যাডভোকেট সুুদীপ বৈদ্য, চিত্রনায়ক জহির খান লায়েক, হাকীম ছাদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আফজাল হোসেন, নুরুল ইসলাম সাকী, শিরিন চৌধুরী, সাহেদা বেগম, ইফসুফ সেলু, লিটন সীল, জয় বৈদ্য প্রমুখ।

সভায় বক্তারা বলেন- ডেঙ্গু যাতে বাংলাদেশে মহামারী আকার ধারণ করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পরিস্কার পানি জমতে দেয়া যাবে না। বাসার চারপাশ সবসময় পরিস্কার রাখতে হবে।

সভায় বক্তারা ডেঙ্গু পরীক্ষা ও ঔষধ বিনামূল্যে প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30