শিরোনামঃ-

» উপশহরে সেবারদূত সামাজিক সংগঠনের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৯ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সেবারদূত সামাজিক সংগঠন’র উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (৪ আগস্ট) নগরীর উপশহর তেররতন এলাকার ৩০টি অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

ঈদসামগ্রীর মধ্যে রয়েছে- তেল, পিয়াজ, আদা, রসুন, ময়দা, লবন। সংগঠনের কর্মীরা তেররতন এলাকায় গিয়ে সরেজমিনে গরীব পরিবারগুলোর একটি তালিকা তৈরী করেন। পরে প্রত্যেক পরিবারের মধ্যে আজ তারা ঈদসামগ্রী দিয়ে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন- সেবারদূত সামাজিক সংগঠনের সভাপতি আখতার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ সুলতান রাসেল, সহ-সভাপতি মুবতাসিম খান ইশমাম, সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, প্রচার সম্পাদক শামীম আর রহমান, অর্থ সম্পাদক মো. ইমন, সহ-প্রচার সম্পাদক রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফ হামজা, মিডিয়া মেম্বার ফাহিম আরেফিন সিজান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কার্যকরী সদস্য ইমরান চৌধুরী, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রানা, মো. জাকির, বিষ্ণু পদ চন্দ্র, সদস্য তোফাজ্জল হোসেন রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন আহসান হাবিব, তায়েফ আহমদ চৌধুরী, রত্না, আসাদ, সাজিদ, ইউনুছ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30