শিরোনামঃ-

» সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৯ | রবিবার

Manual1 Ad Code

গণমানুষের দাবির সাথে বিন্দুমাত্র আপোষ করা যাবে না : বদর উদ্দিন কামরান

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আন্দোলন সংগ্রাম ছাড়া কোন দাবি আদায় করা সহজ হয় না। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সিলেট বিভাগ হয়েছিল। মানুষের ন্যায্য দাবির কথাগুলো সংশ্লিষ্ট জায়গায় পৌছেঁ দিতে হবে। গণমানুষের দাবির সাথে বিন্দুমাত্র আপোষ করা যাবে না। এক্ষেত্রে সহাসিকতার সাথে এগিয়ে যেতে হবে।

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (৩ আগষ্ট) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘিরপাড়স্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সাবেক মেয়র কামরান চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন- ডেঙ্গু নিয়ে এখন ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান না দিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতনার সাথে কাজ করতে হবে।

Manual7 Ad Code

তিনি সিলেট বিভাগ গণদাবী পরিষদের অতীত আন্দোলন আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করে বলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ সিলেটের গণমানুষের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করেছে। আগামীতের যেকোন ন্যায় সঙ্গত আন্দোলনে আমি আপনাদের সাথে থেকে কাজ করে যাবো।

Manual3 Ad Code

সিলেট বিভাগ গণদাবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এ তাফাদার রুহেলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন ও যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা হারুন মিয়া।

সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল মালিককে সভাপতি ও এইচ এ তাফাদার রুহেলকে সাধারণ সম্পাদক করে সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

সম্মেলনে নয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আহমদ, সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী, আলহাজ্জ প্রিন্স বাহার চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. আলেক মিয়া ও শাহ আহমেদুর রব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লায়েক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম চৌধুরী রিপন, আলহাজ্জ ইসমাইল আলী আশিক, সরোজ ভট্টাচার্য ও মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন সুহেল ও সৈয়দ রাজন আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক শেখ মো. হানিফ, অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, সহ-অর্থ সম্পাদক মো. সাব্বির আহমদ লোকমান, ধর্ম সম্পাদক লুৎফুর রহমান লিলু, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মো. সেলিম মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাহরাত হোসেন তাপাদার নির্ঝর, সাংস্কৃতিক সম্পাদক শেখ তাসলিমা আলী হেনা, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল লফিফ সরদার, যুব বিষয়ক সম্পাদক গাজী মো. জামিল, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা হামিদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মো. রাজিয়া বেগম, শিল্প বিষয়ক সম্পাদক মো. দুলাল আহমদ, সদস্য এম এ হান্নান, মুফতি নেহাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, হাজী মাহমুদুর রহমান বাদশা, মো. রমিজ উদ্দিন, ইঞ্জিনিয়ার সুমন ইসলাম, মো. মনসুর আহমদ, মো. খলিলুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30