শিরোনামঃ-

» যুগান্তরের সুনামগঞ্জ প্রতিনিধির পিতৃবিয়োগ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৯ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টারঃ
দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান পীরের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদুর রহমান পীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Manual1 Ad Code

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে সুনামগঞ্জের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার (৩ আগষ্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ সদরের মোহাম্মদপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভা চেয়ারম্যান নাদের বখত, দৈনিক যুগান্তর সিলেট ব্যুরোর ইনচার্জ সংগ্রাম সিংহ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহানা রব্বানী, সাধারণ সম্পাদক শেরগুল আহমদ ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930