শিরোনামঃ-

» বেদেপল্লীতে রোটারি ক্লাব সিলেট অব কসমোপলিটনের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যেগে বেদেপল্লীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২ আগষ্ট) বিকেল ৫টায় গোলাপগঞ্জের কদমতলি এলাকার বেদেপল্লীতে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মিসারেবল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত সবুজ বিদ্যাবাড়ীর ২৮ জন শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

রোটারি ক্লাব অব কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান মামুনুর রশিদের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মো. আকরার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন- বাংলাদেশের অব্যাহত উন্নয়নের সুফল ভোগ করতে দেশের সকল সম্প্রদায়েরই উন্নয়ন জরুরী। একটি সম্প্রদায়কে উন্নয়ন বঞ্চিত রেখে কোন ভাবেই এ উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব নয়।

Manual3 Ad Code

এসময় বক্তারা মিসারেবল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত সবুজ বিদ্যাবাড়ীর অগ্রযাত্রায় সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তব্য রাখেন- রোটারি ক্লাব অব কসমোপলিটনের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ড. মো. কামরুল ইসলাম, সেক্রেটারি রোটারিয়ান মো. আব্দুর রাজ্জাক, রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু, রোটারিয়ান পিপি মো. ইফতেখার হোসাইন মঞ্জু, রোটারিয়ান মো. অসিম আহমেদ, দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বেলাল আহমেদ, মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি তাছমিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য রিপন মিয়া, মারুফ আহমদ, শাকিল আহমদ, সবুজ বিদ্যাবাড়ীর শিক্ষিকা হুমায়রা বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30