শিরোনামঃ-

» জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জয়নাল আবদীন

প্রকাশিত: ৩১. জুলাই. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন।

Manual7 Ad Code

বুধবার (৩১ জুলাই) জেলা পরিষদের ৩১তম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

Manual4 Ad Code

জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন আগামী ৩ আগস্ট। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয়নাল আবদীন। আগামীকাল ১লা আগস্ট বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

Manual8 Ad Code

মাসিক সভায় এডভোকেট লুৎফুর রহমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্য, সদস্যা, কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। এসময় উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবদীন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছিরের পুত্র ও বর্তমান চেয়ারম্যান হাজী শামীম আহমদের বড় ভাই। জয়নাল আবদীন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন- বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দাম্পত্য জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক। তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30