শিরোনামঃ-

» ইউএসও’র উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৯ | সোমবার

Manual3 Ad Code
স্টাফ রিপোর্টারঃ

“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” -স্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারো “পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ-২০১৯” কর্মসূচি পালন করলো সিলেটের ব্যতিক্রমধর্মী অরাজনৈতিক সামাজিক সংগঠন ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন-ইউএসও! গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত। যার ফলশ্রুতিতে বাংলাদেশেও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

Manual4 Ad Code

এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুলাই) সিলেট সদর উপজেলার বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নগরীর সাপ্লাইস্থ শাহ ওলিউল্লাহ মাদ্রাসায় বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে সংগঠনের সদস্যবৃন্দ।

Manual1 Ad Code

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রীতি রায়, সহকারী শিক্ষিকা রত্না দেব, নাজমিন চৌধুরী, নার্গিস সুলতানা, দিপালী রায়, তন্দ্রামনি তালুকদার, আমিনা বেগম, ছালেহা বেগম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জুনেদুর রহমান, চেয়ারম্যান আবুল কালাম শিপলু, মহাসচিব বিপ্লব সূত্রধর, যুগ্ন-মহাসচিব শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন জুয়েল, অর্থ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30