শিরোনামঃ-

» জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরণ

প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৯ | সোমবার


Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জগন্নাথপুরে বন্যার্ত ৪০০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (২৮ জুলাই) উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উক্ত ত্রান বিতরণ কর্মসুচী সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু, আজীবন সদস্য ডা. ফারুক আহমেদ, যুবপ্রধান মাছুম আহমেদ, সাবেক যুবপ্রধান জুনায়েদ আহমদ ও মো. ফারুক মিয়া, সিনিয়র যুবসদস্য সেরুজ্জামান সেরু, যুব রেডক্রিসেন্ট সদস্য ফারজানা আক্তার ঝর্না, এম.এস.সৌরভ, ফাহিমা বেগম, জাকারিয়া, তানভীর আহমেদ রাসেল প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, প্রতিটি ব্যক্তির হাতে ১ কেজি চিনি, ৩ কেজি চিড়া, ১২টি দিয়াশলাই, ১২টি মোমবাতি, ২লিটার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর প্যাকেট তুলে দেয়া হয়।

Manual1 Ad Code

এসময় বক্তারা বলেন- বন্যার্ত মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। নিজেদের সাধ্যমত বন্যার্তদের পাশে দাড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরের ন্যায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930