শিরোনামঃ-

» মামুপীর (রহ.) এর ১৩তম বার্ষিক উরুস সম্পন্ন

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেটের খাদিমপাড়া বিআইডিসি পীর বাড়িতে পীরে কামিল হযরত শাহ মীর আব্দুর রহিম মামুপীর (রহঃ) মাজারের ১৩তম বার্ষিক পবিত্র উরুস সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী অনুষ্ঠানের শনিবার (২৭ জুলাই) শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে উরুস সম্পন্ন হয়। এর আগে খতমে কোরআন দোয়া ও সারা রাত্রি জিকির আযকার হয়। ভোর ৪টায় দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- মাজারের মোতাওয়াল­ী শাহ মো. মীর শহিদুল ইসলাম সজল, মো. মামন মিয়া, বেলাল আহমদ, কয়ছর আহমদ, সোয়াব উল­াহ, আলেক শাহ, মো. রুবেল আহমদ, সেলিম উল­াহ, মো. ইকবাল আহমদ, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল খালিক, মো. রুমন আহমদ, শাকিল আহমদ, কলো মিয়া প্রমুখ।

শান্তিপূর্ণভাবে উরুস সম্পন্ন হওয়ায় মাজারের মোতাওয়াল­ী শাহ মো. মীর শহিদুল ইসলাম সজল এসএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহপরাণ থানা পুলিশ যে নিরাপত্তা দিয়েছে তা প্রশংসার দাবিদার।

Manual8 Ad Code

তাছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা জানান। উরুস সম্পন্ন করতে এলাকার যুব সমাজের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30