শিরোনামঃ-

» মহানগর যুবলীগের মুক্তি, মুশফিককে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলে সভাপতি পদে আলম খাঁন মুক্তি ও সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদার নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Manual7 Ad Code

এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্র মন্ত্রী বলেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিলেট মহানগর যুবলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে যাহা সত্যি প্রশংসনীয়।

আরো আনন্দের ব্যাপার হচ্ছে যে কাউন্সিলররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বচিত করতে পেরেছে। যাহা দলের ভেতরে গনতন্ত্রের চর্চাকে আরো প্রশংসিত ও অনুকরণীয় দৃষ্টান্ত স্হাপন করেছে।

Manual3 Ad Code

তিনি সিলেট মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুণ্যভুমি সিলেট মহানগরে যুবলীগ আরো বেশি সুসংগঠিত এবং শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অভিযাত্রায় অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30