শিরোনামঃ-

» যুবলীগের সম্মেলন সফলের লক্ষ্যে নগরীতে মোটরসাইকেল শুভাযাত্রা

প্রকাশিত: ২৫. জুলাই. ২০১৯ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে যুবলীগের সম্মেলন সফল ও সার্থক করার লক্ষে নগরীতে যুবলীগ নেতা রানা আহমেদ শিপলুর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শুভাযাত্রা করেছে মদিনা মার্কেট যুবলীগ ইউনিট।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৩টায় শুভাযাত্রাটি মদিনার মার্কেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে। পরে মদিনা মার্কেট পাম্পের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্টিত হয়।

Manual1 Ad Code

এসময় নেতাকর্মীদের হাতে হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক ও কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নানান রংয়ের ছবি সম্বলিত প্লেকার্ড ছিল। এসময় গলা ছাড়িয়ে শ্লোগানে মুখরিত করে নগরীর রাজপথ তারা।

Manual8 Ad Code

শুভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন- ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম হোসেন, যুবলীগ নেতা শহিদুল হক শহিদ, মোবাশ্বির আলী অপু, মো. শাহজাহান, আব্দুর রশিদ, মো. আলীসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৬ বার

Share Button

Callender

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031