শিরোনামঃ-

» বানভাসি মানুষের সাহায্যার্থে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের বিশেষ সভা

প্রকাশিত: ২৩. জুলাই. ২০১৯ | মঙ্গলবার


Manual8 Ad Code

জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকলে দারিদ্রতা দূর করা সম্ভব : ডা.খালেদ মোহসিন

স্টাফ রিপোর্টারঃ
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটে’র অন্যতম উপদেষ্ঠা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা.খালেদ মোহসিন বলেছেন, জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকলে দারিদ্রতা দূর করা সম্ভব এবং বন্যার্তদের পাশে থাকা অন্যতম একটি মাধ্যম।

Manual1 Ad Code

যথাযথ সহয়োগিতার হাত বাড়িয়ে অসহায় মানুষদের সাহায্য করা সামাজিক সংগঠন সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সোমবার (২২ জুলাই) সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বানভাসি মানুষের সাহায্যার্থে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. হাবিবউল্লাহ সেলিম, প্রফেসর আব্দুল হাই, এডভোকেট তালহা কিবরিয়া, যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ হোসেন, জাভেদ আহমদ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, এবি ব্যাংকের ম্যানেজার অলিউর রহমান নাহিদ, আবু ইউসুফ, জুনায়েদ আহমদ চৌধুরী, সমাজসেবী বয়েত উল্লাহ, সাহেদা বেগম, রুহেল আহমদ চৌধুরী, সৈয়দ মনজুর হোসেন, শাহ মোক্তাকিম আলী, মো. ওবায়দুর রহমান সুহেব, ডা.আজাদ আলী সুমন, সালেহ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সমিতির কার্যনির্বীহী কমিটির সদস্য হাফিজ মৌলানা শফিউল ইসলাম চৌধুরী এবং নবাগত ৫ জন সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30