শিরোনামঃ-

» বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন সভাপতি ইমন শাহ, সম্পাদক কাজল, অর্থ সম্পাদক মুমিন

প্রকাশিত: ২২. জুলাই. ২০১৯ | সোমবার

Manual4 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

কমিটিতে বালাগঞ্জ নিউজের সম্পাদক আ হ ইমন শাহকে সভাপতি, ৫২বিডিডটটিভি’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. কাজল মিয়া সাধারণ সম্পাদক ও সিলেট বাংলা নিউজ’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মোমিন মিয়াকে অর্থ সম্পাদক মনোনিত করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২২ জুলাই) এ কমিটি ঘোষণা করেন বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মো. আব্দুস শহিদ।

Manual2 Ad Code

কমিটি ঘোষণা উপলক্ষে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মো. আব্দুস শহিদের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়।

সভায় আগামী তিন মাসের মধ্যে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বালাগঞ্জ বাজারস্থ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন- আ হ ইমন শাহ্, মো. কাজল মিয়া, মো. মোমিন মিয়া, ম আ মুকিত, গিলমান আহমদ, মো: জাহেদ মিয়া, শাহজাহান গাজী, তারেক আহমদ, জুবের আলী ও জাগির হোসেন প্রমুখ। উল্লেখ, গত ১জুলাই বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।

Manual8 Ad Code

সভায় সাংবাদিক মো. আব্দুস শহিদকে আহবায়ক, সিনিয়র সাংবাদিক শামীম আহমদ, মো. মোমিন মিয়া ও ম আ মুকিতকে যুগ্ম আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তী সময়ে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বালাগঞ্জ উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930