শিরোনামঃ-

» পানি নিস্কাশন ব্যবস্থার দাবি জানাতে সড়ক বিভাগের প্রকৌশলীর সাথে সাক্ষাত তেমুখি-বাদাঘাট গ্রামবাসীর

প্রকাশিত: ২২. জুলাই. ২০১৯ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সড়ক ও জনপথ সিলেট সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে সাক্ষাত করে সিলেট সদর উপজেলার তেমুখী-বাদাঘাট সড়কের দু’পাশে পানি নিস্কাশন ব্যবস্থার দাবী জানিয়েছেন বৃহত্তর তেমুখি-বাদাঘাট গ্রামবাসী ।

রবিবার (২১ জুলাই) দুপুরে সড়ক ও জনপথ সিলেট সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আমিনের সাথে সাক্ষাত করে এই দাবি জানান তারা।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন দাবি টি আমলে নিয়ে বলেন, যথা শিগ্রই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কে পাঠিয়ে উক্ত এলাকা পরির্দশন করানো হবে। দাবিটি যৌক্তিক হলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে যাথাযোগ্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Manual6 Ad Code

এসময় বৃহত্তর তেমুখি-বাদাঘাট মুরুব্বীরা বলেন, সড়কের দু’পাশে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলেই সৃষ্টি হয় জলাবব্ধতা। ডুবে যায় অনেকের বাড়ি-ঘর। জলাবব্ধতার ফলে ভোগান্তি পোহাতে হয় প্রায় লক্ষাধিক গ্রামবাসীর, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। অচিরেই যদি এই সড়কের দুপাশে ড্রেন নির্মাণ না করা হয় তাহলে কঠোর আন্দোলনে যেথে বাধ্য হবে সদরের মানুষ।

Manual6 Ad Code

সাক্ষাত কালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ফয়জুর আনোয়ার আলাউর, মনসুর জামান চৌধুরী বাবুল, সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, বিশিষ্ট ঠিকাদার শফি আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, বিশিষ্ট মুরুব্বী আজাদ আহমদ, মহানগর আনজুমানে আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন পাশা, সাবেক চেয়ারম্যান মো.কছির উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মোবারক আলী, বোরাক মিয়া, যুবলীগ নেতা আনসার উদ্দিন, আমিনুর রশীদ, সিলেট জেলা তাতীলীগ নেতা আব্দু সালাম, মো. ফজলু মিয়া, আতিকুর রশীদ, ফয়ছল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30