শিরোনামঃ-

» ইছরাব আলী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন স্মরণে শোকসভা

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৯ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ের ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মিছবাহ উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাব উদ্দিন।

Manual2 Ad Code

সহকারী শিক্ষক মো. আব্বাস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম রফু।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক কামিল আহমদ, সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক কয়েস আহমদ, সহকারী শিক্ষক আশরাফুজ্জামান খান, আজিজুল হক, মো. হাফিজুর রহমান, শাখাওয়াত হোসেন শফি, লুৎফুর রহমান রাসেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন- আলোকিত মানুষ গড়ার কারিগর মরহুম মাওলানা মিছবাহ উদ্দিন দীর্ঘ ৩৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রিয় একজন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের জীবনে সফল ও আলোকিত হওয়ার পথ দেখাতেন। তিনি অন্যান্য শিক্ষকদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব।

সভায় মরহুম মাওলানা মিছবাহ উদ্দিনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন ইরানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30