শিরোনামঃ-

» সাংবাদিক সাকী’র বাসায় হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৪. জুলাই. ২০১৯ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক শেয়ার বীজের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ও সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে এসএমপির এয়ারপোর্ট থানায় সাদিকুর রহমান সাকী নিজে বাদি হয়ে এজাহার দায়ের করেন। পরে মামলা রেকর্ড করেন ওসি শাহাদত হোসেন। মামলা নং ০৪।

Manual1 Ad Code

মামলায় আসামী করা হয়েছে- মলি­কা এলাকার কামাল হোসেনের ছেলে কামরুল (২৩), কুনু মিয়ার ছেলে মামুন (৩৭), মৃত পাখি মিয়ার ছেলে কামাল হোসেন (৪৮), কামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৮), মেয়ে হাসিনা বেগম (৩২), কুঠিনা বেগম (১৯), মৃত পাখি মিয়ার আরেক ছেলে নিজাম (৩২), কুনু মিয়ার ছেলে সোলেমান (২৩), শেখ শাহনুর ওরফে হাক্কাই (২১) সহ অজ্ঞাত ৩-৪ জন।

এ ব্যাপারে ওসি শাহাদত হোসেন বলেন- আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। গভীর রাতেও অভিযান চালানো হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

Manual7 Ad Code

এর আগে, বুধবার বেলা ২টার দিকে নগরের গোয়াইটুলা এলাকায় তাঁদের বাসভবনে হামলা চালায় অভিযুক্তরা। এতে সাংবাদিক সুবর্ণা, তাঁর মা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক জাহানারা খানম মিলন, খালা রাজিয়া খানম দোলন এবং ছেলে শাহরিয়ার শিশির সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30