শিরোনামঃ-

» সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক সিলেটের দিনকালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানায় তিনি নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার নং- ০২ (০৩.০৭.২০১৯)।
মামলায় এজাহার নামীয় আসামীরা হলেন- মো. আরিফ, নয়ন, সম্রাট, বাঁধন, বক্কর সহ অজ্ঞাত ১৫/২০।

মামলার এজাহারে তিনি উলে­খ করেন- সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রায়হান ইসলাম দীপুকে কিছু সন্ত্রাসীরা মারধর করতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে দৈনিক সিলেটের দিনকাল অফিসে আসছিলেন সাংবাদিক নুরুল ইসলাম ও নাইমূল ইসলাম।

Manual8 Ad Code

দীপুকে সন্ত্রাসীরা মারতে দেখে তারা এগিয়ে গেলে মামলায় এজাহার নামীয় আসামীরা তাদের সহযোগীদের নিয়ে হামলা করে। দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীদের এলোপাতাড়ী আঘাতে মাথায়, হাতে ও শরীরে রক্তাক্ত জখম হয় নুরুল ইসলামের।

Manual3 Ad Code

এ সময় হামলাকারীদের নৃশংস আঘাতে নাইমূল ও মাহিন আহত হয়। হামলাকারীরা নুরুল ইসলামের সাথে থাকা একটি ডি-৪০ ডিজিটাল স্টিল ক্যামেরা যার মূল্য ৬০ হাজার, নগদ ২৭ হাজার ৭৮০ টাকা, তার হাতে থাকা একটি কেসিও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

সন্ত্রাসীদের হামলায় নুরুল ইসলাম, নাইমুল ইসলাম ও মাহিন শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল মামলার সত্যতা স্বীকার করে বলেন- পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রাখছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30