শিরোনামঃ-

» মেয়র আরিফের হস্তক্ষেপে লন্ডন টাওয়ারের সমস্যার সমাধান

প্রকাশিত: ৩০. জুন. ২০১৯ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপে নগরীর মিরাবাজারস্থ লন্ডন টাওয়ারের বাসিন্দাদের সমস্যার সমাধান হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমস্যান হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লন্ডন পাওয়ারের বাসিন্দারা।

Manual6 Ad Code

সমস্যা সমাধান ও লন্ডন টাওয়ার ফ্লাট মালিক ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন কল্পে আজ ২৯ জুন কাউন্সিলর এবিএম জিল্লুর রহমানের কার্যালয়ে এক সভা কাউন্সিলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে আবু হেনা চৌধুরী সেলিমকে সভাপতি, সৈয়দ আবদুর রহমান জুয়েল, সৈয়দ আহমদ কবিরকে সহ-সভাপতি, মো. তানজিমুল ইসলামকে সেক্রেটারি, মো. সামছুজ্জামান কোরেশিকে জয়েন্ট সেক্রেটারি, ফারজানা সুলতানা তান্নিকে কোষাধ্যক্ষ করে লন্ডন টাওয়ার ফ্লাট মালিক ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ২ বছরের জন্য গঠন করা হয়। এই কমিটি ল্নডন টাওয়ারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এই জন্য কতিপয় সিদ্ধান্তও নেওয়া হয়।

Manual2 Ad Code

কমিটির সিদ্ধান্ত এখন থেকে টাওয়ারের যাতীয় কার্যত্রম এই কমিটি পরিচালনা করবে। দুই জন নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্ত।

টাওয়ারে বসবাসরত বাসিন্দাদের সুবিধা ও অসুবিধা দেখা শোনার জন্য একজন কেয়ারটেকার নিয়োগ করা। জরুরি ভিত্তিতে পানি, লিফট ও অন্যান্য যাবতীয় সার্ভিস মেরামত কাজের জন্য ফ্লাট মালিকরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে কোষাধ্যক্ষর কাছে ৩২ হাজার টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। যারা প্রাথমিক ফান্ড ১০ হাজার টাকা পরিশোধ করেননি তাদের টাকা ৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার অনুরোধ করা হয়। ফ্লাটের পার্কিং এরিয়ায় গাড়ি রাখার জায়গা চিহ্নিত করা। ফ্লাটের গ্যাস ও বিদ্যুতের কাগজপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। যেহেতু ওই দু’টি খাত পৃথক করা হবে। এর আগে ফ্লাট মালিকগণ প্রতিমাসে গ্যাস ও বিদ্যুতের বিল লিটন বিল্ডার্সের কাছে পরিশোধ করেছেন। এই অবস্থায় লিটন বিল্ডার্স যদি কোন বিল বকেয়া রেখে থাকে তবে তা পরিশোধের জন্য এসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে জানানো হবে। লন্ডন টাওয়ার এসোসিয়েশনের ব্যাংক হিসাব খোলা হবে। ফ্লাট মালিক এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নামের তালিকার একটি বোর্ড ফ্লাটের নিচ তলায় স্থাপন করা হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30