শিরোনামঃ-

» রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫৫৯তম নিয়মিত সভা ও ২০১৮-১৯ রোটা বর্ষের “ইয়ার এন্ডিং মিটিং” সম্পন্ন

প্রকাশিত: ২৯. জুন. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫৫৯তম নিয়মিত সভা ও ২০১৮-১৯ রোটা বর্ষের “ইয়ার এন্ডিং মিটিং” নগরীর জিন্দাবাজারস্থ “রিচমন্ড হোটেল ও কনফারেন্স হলে” সম্পন্ন হয়।

Manual7 Ad Code

শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টায় এ নিয়মিত সভা ও “ইয়ার এন্ডিং মিটিং” অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর সাবিত সামুনের নেতৃত্বে উক্ত সভাটি অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ল্যাফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর।

Manual2 Ad Code

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব জালালাবাদের সম্মানিত সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সহ-সভাপতি রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সম্মানিত চার্টার্ড সেক্রেটারি রোটারিয়ান এফজাল আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি মারুফ আহমেদ, পি ডি আর আর রোটারিয়ান শাহ জুনেদ আলী।

এছাড়াও রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের পাস্ট প্রেসিডেন্ট, ক্লাব মেম্বার সহ সিলেট জোনের প্রায় শতাধিক রোটারেক্টর উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল বক্তা ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর সাবিত সামুনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামিতে রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উওরোত্তর সাফল্য কামনা করেন।

Manual1 Ad Code

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30