শিরোনামঃ-

» আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন সিলেট আঞ্চলিক কমিটির সভা

প্রকাশিত: ২৪. জুন. ২০১৯ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন (উন্নয়ন) সিলেট আঞ্চলিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (২৪ জুন) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারে ৭৬ সেলস অফিসে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেয়ার কারণে আজকে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব আমরা পেয়েছি। দেশের স্বাধীনতা পরবর্তী উন্নয়ন একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব হয়েছে।

Manual1 Ad Code

জাতির জনকের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নতির অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে প্রতিদিন। যা আজ বর্হি:বিশ্বে প্রশংসিত।

Manual4 Ad Code

সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিষদের কার্যকরী সভাপতি খায়রুল জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক জান্নাত আরা নাজু, সহ সভাপতি সুব্রত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ বারীন্দ্র দাস, দপ্তর সম্পাদক স্বপন কুমার বড়াল, সদস্য হোসাইন আহমদ, নাসির উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30