- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» শাহবাজপুর সেতু দ্রুত মেরামত ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু করতে পররাষ্ট্রমন্ত্রীর ডিও
প্রকাশিত: ২৩. জুন. ২০১৯ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ভেঙ্গে যাওয়া শাহবাজপুর সেতু দ্রুত মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়কে ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।
রবিবার (২৩ জুন) পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে এ ডিও লেটার পাঠানো হয়।
পত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেট ঢাকা মহাসড়কের গুরুত্ব উল্লেখ করে বলেন, চা শিল্পের জন্য বিখ্যাত সিলেট শহরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন প্রচুর ব্যবসায়ী ও দর্শনার্থী আসেন। যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে।
সম্প্রতি এ মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর সেতু ভেঙ্গে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে সৃষ্টি হয় তীব্র যানজট।
এ কারণে যাত্রী ও পণ্য পরিবহণে ব্যাপক ক্ষতি হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রী ভেঙ্গে যাওয়া এ সেতু মেরামতে দ্রুত ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ঢাকা সিলেট রুটে যাত্রী সমস্যা লাঘবে আরো একটি ট্রেন চালু করার জন্য রেলপথ মন্ত্রণালয়কেও একটি ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। পত্রে রেলপথ মন্ত্রাণলের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের দৃষ্টি আকর্ষণ করে সিলেট ঢাকা রুটে যাত্রীদের ভোগান্তি কমাতে আরো একটি ট্রেন চালুর জন্য অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ জুন) বিকেলে শাহবাজপুরের তিতাস নদের উপর স্থাপিত জরাজীর্ণ সেতুটির একাংশের রেলিং সহ ভেঙ্গে পড়ে।
এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচলের নির্দেশ দেয় ব্রাহ্মবাড়িয়া সড়ক বিভাগ।
তবে আঞ্চলিক এই সড়কগুলো অত্যন্ত সরু হওয়ায় ও যানবাহনের চাপ বেশি থাকায় সেখানে সৃষ্টি হয় তীব্র যানজট। আর একারণে গত শনিবার সিলেট থেকে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন সংস্থাগুলো। আর এতে চরম ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচলকারী যাত্রীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২৪ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর