- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» গীতিকার ও ছড়াকার শামসুল করিম চৌধুরী কয়েস’র ইন্তেকাল
প্রকাশিত: ২৩. জুন. ২০১৯ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, গীতিকার ও ছড়াকার, ‘বাংলা সাহিত্যে সিলেট’ সিরিজের রচয়িতা শামসুল করিম চৌধুরী কয়েস আর নেই। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি ……….. রাজিউন।
রবিবার (২৩ জুন) সকালে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। জানাজার সময় এখনো নির্ধারণ হয়নি। পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।
স্বাধীনতা উত্তর সত্তর দশককে সিলেটের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন এক প্রাণচাঞ্চল্য লেখক।
শামসুল করিম কয়েস সর্ম্পকে জামান মাহবুব তার এক লেখায় বলেন-
‘শামসুল করিম কয়েস ব্যক্তিগত জীবনে রসিক, আড্ডাপ্রিয়। তাঁর লেখায় রসভান্ডার যেন উথলে উঠে। বিচিত্র এবং আজগুবী বিষয় উপস্থাপনে তাঁর জুড়ি মেলা ভার। অবশ্য এর পেছনে আছে তাঁর সমাজ-মনষ্কতা, শ্লেষ ও বিদ্রুপ; কখনো কখনো কৌতুক। মজার একটা ছড়ার উদাহরণ দিই-
‘… ছাগল দিয়ে করলে জমি চাষ
ধানের মাঠে ফলবে বরুয়া বাঁশ…।’
শামসুল করিম কয়েসের শ্রেষ্ঠ কীর্তি ‘বাংলা সাহিত্যে সিলেটের অবদান।’ দুই খন্ডের সমগ্র গ্রন্থাবলি। সহজ-সরল ভাষায় এ অঞ্চলের কবি-সাহিত্যিকদের যে পরিচিতি তিনি তুলে ধরেছেন, তাতে হয়ত পান্ডিত্যের কচকচানি নেই, যুক্তির মারপ্যাঁচ নেই, তবে আন্তরিকতা ও সিগ্ধতায় সমুজ্জল। কয়েক বছর আগে চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু সাহিত্যচর্চায় আজও তিনি নিরলস। ভাবীকালের সাহিত্য-গবেষকরা শামসুল করিম কয়েসের সৃষ্টিকর্মে প্রচুর তথ্য-উপাত্ত লাভ করবেন, তাতে সন্দেহ নেই।
এ কারণেই তিনি বার বার আলোচিত হবেন। বর্তমানকালের মত ভবিষ্যতেও এ সংক্রান্ত লেখায় তথ্য সূত্রে উল্লেখিত হবে তাঁর নাম। আর এখানেই শামসুল করিম কয়েসের সৃষ্টিকর্মের সার্থকতা।’
এই সংবাদটি পড়া হয়েছে ৭৭২ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ শুরু হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বদরবারে সিলেটি ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
- ধামাইলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুন গ্রন্থ ‘ধামাইল : উৎসের সন্ধানে’ প্রকাশ
- জাতীয় প্রেসক্লাবে বিপিজেএ ও ধরা’র আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত সিলেটের শেখ নাসির


